চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যে এ চিত্র উঠে এসেছে।
একই সময়ে ৫২৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। এই দুই শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২৩৬। পঞ্চম অবস্থানে থাকা আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কোর ১৬৮। কলকাতার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং কাবুলের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-কে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর বা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছালে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।