1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

জান্নাত-জাহান্নামের সুপারিশ!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬
  • ৩১০ Time View

1394জান্নাত, জাহান্নাম, দুনিয়া, আখিরাত, মানুষসহ সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। শেষ দিবসে ভালো ও মন্দ আমলের উপর নির্ভর করবে কে কোথায় অবস্থান করবে। তার আগেই মানুষের জন্য বেহেশত এবং দোযখ উভয়েই আল্লাহ তাআলার মহান দরবারে সুপারিশ করতে থাকবে। যা হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যে উঠে এসেছে-
Suparish-Inner
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি তিনবার বেহেশত তালাশ করে, তাহলে বেহেশত আল্লাহর দরবারে আবেদন করে যে, হে আল্লাহ! তাকে বেহেশত দান করুন। আর যদি কোনো ব্যক্তি তিনবার দোযখ হইতে রেহাই চায়, তাহলে দোযখ আল্লাহর দরবারে আবেদন করে যে, হে আল্লাহ! তাকে দোযখ হতে মুক্তি দান করুন। (তিরমিজি)
যে ভাষায় জান্নাত কামনা করতে হবে-
اَللَّهُمَّ اَدْخِلْنَا الْجَنَّةَ – اَللَّهُمَّ اَدْخِلْنَا الْجَنَّةَ – اَللَّهُمَّ اَدْخِلْنَا الْجَنَّةَ
উচ্চারণ : আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ।`
অর্থ : হে আল্লাহ! আমাদিগকে বেহেশত দান করুন। (৩ বার)
যে ভাষায় জাহান্নাম থেকে মুক্তি চাইবে-
اَللّهُمَّ اَجْرِنَا مِنَ النَّارِ – اَللّهُمَّ اَجْرِنَا مِنَ النَّارِ – اَللّهُمَّ اَجْرِنَا مِنَ النَّارِ
উচ্চারণ : আল্লাহুম্মা আযরিনা মিনান নার, আল্লাহুম্মা আযরিনা মিনান নার, আল্লাহুম্মা আযরিনা মিনান নার।`
অর্থ : হে আল্লাহ! আমাদিগকে দোযখ হতে মুক্তি দান করুন। (৩ বার)

পরিশেষে…
প্রত্যেক মুসলমানের উচিত প্রত্যেক নামাজের শেষে উক্ত আমলগুলোর মাধ্যমে জান্নাত এবং জাহান্নামের সুপারিশ লাভ এবং আল্লাহর নৈকট্য লাভ করার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ