1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

কেসিসির সাবেক মেয়রের জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১৬৭ Time View

1352খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও বিএনপির সাবেক কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ তৈয়্যেবুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। এরপর দুপুরে কয়লাঘাট মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমঘরে রাখা হয়েছে।

প্রবাসী তিন মেয়ে দেশে ফেরার পর দাফনের ব্যাপারে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তার ছেলে আশিক রহমান।

এর আগে শুক্রবার রাত ১১টায় নগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শেখ তৈয়্যেবুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তৈয়্যেবুর রহমান টানা তিনবার খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র হিসেবে (১৭ বছর ১০ মাস) দায়িত্ব পালন করেন। এছাড়া জিয়াউর রহমানের শাসনামলে তিনি সেনেগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

শেখ তৈয়্যেবুর রহমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ