1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

শীত উপেক্ষা করে কেন্দ্রে ভোটারদের ভিড়

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ১০৩ Time View

1266পৌষের কনকনে শীত উপেক্ষা করে গায়ে চাদর মুড়িয়ে বুধবার সকাল সাড়ে ৮টায় আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন ৭০ বছর বয়সী আবদুল ওয়াহাব। সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ ৮ বছর পর নৌকা আর ধানের শীষ প্রতীকে নির্বাচন হচ্ছে। তাই মনে অনেকটা আনন্দ নিয়েই সকাল সকাল ভোট দিতে এসেছি। ভোটের পরিবেশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ মনে হচ্ছে। বাকি সময়টা এভাবে গেলেই হয়।

শীত উপেক্ষা করে বাসা-বাড়ির কাজ ফেলে ভোটকেন্দ্রে এসেছেন নারীরাও, তারাও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
ভোটককেন্দ্র থেকে বের হয়ে মাঝ বয়সী নারী শিউলি আক্তার বলেন, অনেক ভালো লেগেছে ভোট দিয়ে। ভোট দিতে কোনো ধরনের সমস্যা হয়নি, শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছি।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে ১১টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ