1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ১৫১ Time View

1253ঘুষ নেয়ার অভিযোগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এর আগে ২০১৪ সালে একই অভিযোগে ওলমার্টকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু দণ্ড কমিয়ে ১৮ মাস কারাভোগের সাজা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর বিবিসির।

ওলমার্টের বিরুদ্ধে অভিযোগ, ৯০`র দশকে জেরুজালেমের মেয়র থাকাকালে আবাসন প্রকল্পের একটি চুক্তি ঘুষ গ্রহণ করেছিলেন তিনি। এর আগে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার পৃথক মামলায় ওলমার্টের আট মাসের কারাদণ্ড হয়।

নিয়ম বহির্ভূতভাবে যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ ডলার নেয়ায় পুনর্বিচারে তাকে এ শাস্তি দেয়া হয়েছে। নিউ ইয়র্কভিত্তিক অর্থলগ্নীকারক মরিস তালানস্কির কাছ থেকে ওই অর্থ গ্রহণের অভিযোগে থেকে ২০১২ সালে ওলমার্টকে রেহাই দেয়া হয়।

৭০ বছর বয়সী ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর পদত্যাগে বাধ্য হন ওলমার্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ