1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ব্যাংককে চলছে সম্রাটের শুটিং

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৩ Time View

1172ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খানকে নতুন আঙ্গিকে পর্দায় নিয়ে আসছেন তরুণ নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। এরইমধ্যে ছবিটির বেশিরভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

যা কিছু বাকি ছিলো তারও শুটিং শুরু হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। রাজ তাই বর্তমানে সেখানেই রয়েছেন ‘সম্রাট’ ছবির টিমকে নিয়ে। টিমে রয়েছেন সম্রাট চরিত্রের শাকিব ও রানী চরিত্রের অপু বিশ্বাস। ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

তিনি জানান, ব্যাংকক শহর ও ফুকেটের বিভিন্ন জায়গায় ছবির কিছু দৃশ্য চিত্রায়ন হবে। এরপর গানের দৃশ্যেরও শুটিং হবে সেখানে। শুটিং শেষে নতুন বছরের প্রথমদিন ঢাকায় ফিরবে সবাই।

সম্রাট ছবিতে শাকিব ও অপু বিশ্বাসের পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজা চরিত্রে থাকছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। আরো রয়েছেন মিশা সওদাগর, শিমুল খান, ইমন, ডিজে সোহেল, সু্ব্রত প্রমুখ।

ছবিটি আগামী বছরের বিশেষ কোনো দিন দেখে মুক্তি দিতে চান নির্মাতা রাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ