1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

খালেদার বক্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৬ Time View

1149মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার দুপুরে শহরের ভবানিগঞ্জের মোড় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রউফ, নাটোর উপজেলা নুরুল ইসলাম, ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ