1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

গণতন্ত্রে অবিশ্বাসীদের সঙ্গে আপোষ নয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৪ Time View

1060আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, যারা স্বাধীনতা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেনতা বিশ্বাস করে না তাদের সঙ্গে কোন আপোষ নয়। তিনি বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিপক্ষে ও নির্বিচারে মানুষ হত্যা করেছে, এসব মানবতাবিরোধীদের বিচার বাংলার মাটিতে শেষ করা হবে।

সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনের আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সুরঞ্জিত সেন বলেন, এতোদিন তারা নির্বাচনে আসেননি। অবৈধ সরকার বলে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। যানবাহন জ্বালিয়ে ও ভাঙচুর করে দেশের ক্ষতি করেছে। এখন তারা নির্বাচনে আসছে।

তিনি বেগম খালেদা জিয়ার তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচনে আসতে হলে রাজাকারদের বাদ দিয়ে আসতে হবে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, লাল সবুজের পতাকা বিশ্বাস করতে হবে। তা না হলে নির্বাচনে আসার কোন যোগ্যতা তাদের নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবদুল মজিদ খান বলেন, ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বয়কট করে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট একে আহমদ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, মহাসচিব ও কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফরিদুল আলম, জাসদ জেলা সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, যুব মহিলা লীগ নেত্রী আয়েশা সিরাজ প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিসহ নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ