1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির

যুক্তরাজ্যে ট্রাম্পকে নিষিদ্ধ চান টিউলিপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৩ Time View

922মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধের দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধের দাবি সংক্রান্ত একটি পিটিশনের ব্যাপারে বুধবার ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কের সময় টিউলিপ তার বক্তব্য তুলে ধরেন।

১৩ নভেম্বর প্যারিসে হামলায় ১৩০ জন ও ২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সান বার্নার্ডিনো শহরের প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হওয়ার পর ট্রাম্প নির্বাচনী এক প্রচারে বলেন, আমেরিকানদের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা নিশ্চিত না হন আসলে কি ঘটছে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ রাখা উচিত।

এই বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে টিউলিপ যুক্তরাজ্যে ট্রাম্পকে নিষিদ্ধের দাবি জানান। টিউলিপ বলেন, জনগণের ভালো যারা চান না, তাদের প্রবেশ নিষিদ্ধের ব্যাপারে আমাদের দেশে আইন আছে। প্রধানমন্ত্রী কি সবার জন্য এই আইন সমানভাবে প্রয়োগে রাজি আছেন? ধণাঢ্য রাজনীতিকদের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু করা কি আমাদের উচিত হবে?

ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধে একটি পিটিশনে ৫ লাখ ৬০ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক স্বাক্ষরের ওপর পার্লামেন্টে বিতর্ক হয়। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তৃতার পর টেলিভিশন চ্যানেল `নিউজ ফোর` এর সঙ্গেও এ নিয়ে নিজের অবস্থান পরিস্কার করেন টিউলিপ সিদ্দিক। টিউলিপের বক্তব্যের জবাবে ক্যামেরন বলেন, ট্রাম্পের মন্তব্য শুধু বিভেদ সৃষ্টিকারীই নয়, একইসঙ্গে অর্থহীন এবং ভুলও। আমি তার (টিউলিপ) সঙ্গে একমত। তবে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আমি একমত হতে পারছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ