1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

কলকাতা চলচ্চিত্র উৎসবে গেরিলা সেরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১
  • ৩০৫ Time View

১৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ছবিটি সেরা চলচ্চিত্র হিসাবে জিতে নিয়েছে নেটপ্যাক সম্মাননা।

উৎসবের শেষদিনে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে জুরি বোর্ডের পক্ষ থেকে বিশিষ্ট চিত্রপরিচালক সন্দীপ রায় এ সম্মাননার জন্য গেরিলা’র নাম ঘোষণা করেন।

এবারই প্রথম এ সম্মাননা দেওয়া হয়েছে, যা পেল গেরিলা।

গত ১১ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় ছবিটি প্রথম প্রদর্শিত হয় কলকাতার নন্দনে। ‘গেরিলা’ প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবে এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতার উদ্বোধন হয়।

চলচ্চিত্রটির দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী হয়েছে যথাক্রমে ১২ ও ১৪ নভেম্বর।

প্রতিযোগিতায় এশিয়ার চলচ্চিত্র বিভাগে ১৫টি ছবির মধ্যে বাংলাদেশের গেরিলা ছবিটি সেরা নির্বাচিত হয়।

কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আসা পরিচালক নাসির উদ্দীন ইউসুফ সম্মাননাটি গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ