1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

আমার আমিতে পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ২৩৭ Time View

692ভয়ংকর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে কার্সটেসন পিরামিড পর্বত শৃঙ্গ জয় করলেন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন। আর এই পর্বত শৃঙ্গ জয় করে ফেরার পথে ওয়াসফিয়া ও তার সহযোগীদের ক্ষতিপূরণ হিসেবে গুণতে হয়েছে চার হাজার ডলার।

কারণ হিসেবে ওয়াসফিয়া জানান, পর্বত আরোহণ শেষ করে ওয়াসফিয়া যখন ফিরছিলেন তখন একটি গ্রামে একজন বৃদ্ধ ব্যক্তি মারা যায়। সেজন্য দায়ী করা হয় ওয়াসফিয়া ও তার সহযোগীদের!

কারণ সেই গ্রামের লোকজন বিশ্বাস করে বিদেশিদের আগমনের কারণেই সেই বৃদ্ধের মৃত্যু হয়েছে! এমন কুসংস্কার প্রচলিত আছে পর্বতের পাদদেশের গ্রামগুলোতে। সেজন্য তাদের ক্ষতিপূরণও দিতে হয়েছে।

সেই অভিজ্ঞতার গল্পসহ পর্বত জয়ের নানা গল্প বলতে এই পর্বতারোহি হাজির হবেন লাক্স তারকা রুমানা মালিক মুনমুনের উপস্থাপনার জনপ্রিয় অনুষ্ঠান ‌‘আমার আমি’তে।

ওয়াসফিয়া প্রথম বাঙালি ও বাংলাদেশি যিনি সেভেন সামিটে আরোহণ করেছেন। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সেভেন সামিটে আরোহণের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্য ও ভবিষ্যতের পরিকল্পনার কথা।

‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ১২ ডিসেম্বর, শনিবার রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ