1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

১১ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র নাহিদুল ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৫ Time View

678সিলেট নগরের প্রাচীনতম বিদ্যাপীঠ রাজা জিসি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নাহিদুল ইসলাম (১৩) ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে মাছিমপুর দোয়েল-১৬ নম্বর বাসার শামীম আহমদের ছেলে।

নাহিদুলের বাবা শামীম আহমদ বলেন, গত ৩০ নভেম্বর বিকেল ৪ টায় বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আজও বাসায় ফিরেনি নাহিদুল। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় তিনি বাদী হয়ে গত ৫ ডিসেম্বর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ নাহিদুল ইসলামের বয়স ১৩ বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, মুখমন্ডল লম্বাটে। হারনোর সময় তার পরনে ছিল ছাপা ফুল শার্ট ও ফুল প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোনো সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৯৫৩৪৯২৮২১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার বাবা শামীম আহমদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ