1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ভার্জিনিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৮ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মার্চ, ২০১২
  • ১৩১ Time View

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি দোতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ একই পরিবারের ৮ জনের প্রাণহানি ঘটেছে।

শনিবার অঙ্গরাজ্যের রাজধানী চারলেসটনে স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেশী এক নারী প্রথমে আগুন দেখতে পেয়ে ‍স্থানীয় অগ্নিনির্বাপক কর্তৃপক্ষকে খবর দেন। কিন্তু অগ্নিনির্বাপন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতেই বাড়িটি ঘন ধোঁয়ায় ছেয়ে যায়। বাড়িটিতে ধোঁয়া সনাক্তকরণ সবগুলো যন্ত্র অকেজো ছিলো বলে জানা গেছে।
এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

চারলেসটনের মেয়র ড্যানি জোনস বলেন, তার মনে হয় গত ছয় দশকের মধ্যে শহরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এটি। এছাড়া বাড়িটির মধ্যে ম‍াত্র একটি ধোঁয়া সনাক্তকরণ যন্ত্র পাওয়া গেছে, তাও আবার পুরোপুরি অকেজো।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান এবং বাড়ির মধ্যে আটকা পড়াদের তাৎক্ষণিকভাবে উদ্ধারের ব্যবস্থা নেন বলে জানান মেয়র।

অগ্নিকোণ্ডের সময় বাড়িটিতে ১০ জন মানুষ ছিলো। এরমধ্যে ৮ জনই মারা গেছে। বর্তমানে এক শিশুসহ আরো একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

চারলেসটনের অগ্নিনির্বাপক দলের উপ-প্রধান বব সার্প জানিয়েছেন, অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৮ জন লোকের মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক আর বাকিরা সবাই শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ