1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

সন্ত্রাস মোকাবিলায় সকল দেশের সংসদকে সংহতি প্রকাশের আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৪ Time View

629আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় বিশ্বের সকল দেশের সংসদকে একাত্মতা ও সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।  মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত করে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলাভ দেশটির পক্ষে এ আহ্বান জানান।

সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত, রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ‘‘কাউন্সিল অব দি ফেডারেশন’’ এ আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় গৃহীত প্রস্তাবের বিষয়ে স্পিকারকে অবহিত করেন।

পরে তিনি প্রস্তাবের একটি কপি স্পিকারের কাছে হস্তান্তর করেন। উক্ত প্রস্তাবে আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় বিশ্বের সকল দেশের পার্লামেন্টকে একাত্মতা ও সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

এর আগে বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়  ও সিপিএ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ