1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নারী পোশাক শ্রমিকের মৃত্যুতে সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৭ Time View

607রাজধানীর কমলাপুরে গতকাল (সোমবার) বলাকা পরিবহন নামে একটি বাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে কমলাপুরে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে অ্যাপারেলস লিমিটেডের পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১২ টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় কমলাপুর ৬ নং বাস কাউন্টার ও আরামবাগ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। নারী শ্রমিক হত্যার বিচার ও ড্রাইভারের শাস্তি দাবি করেন বিক্ষোভরত শ্রমিকরা।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, সকাল থেকে ঘটনাস্থলে ছিল পুলিশ। এছাড়া  বিজিএমইএ-এর ক্রাইসিস টিমও ছিল। বেলা সোয়া ১২ টায়  দিকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে গেছেন পোশাক শ্রমিকরা।

এর আগে সোমবার রাতে সায়েদাবাদ-গাজীপুর রুটের বলাকা পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আরো দুই শ্রমিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ