1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

দুই বিষয়ে ছাড় দেবে না বিজিবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৪ Time View

556মাদক চোরাচালান ও চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো সদস্যের সম্পর্ককে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স দেখানোর চেষ্টা চলছে বলে দাবি করেছেন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, বিজিবির কোনো সদস্য যদি মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত থাকে কিংবা চোরাকারবারিদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত থাকা ও চোরাকারবারিদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করার দায়ে শতাধিক বিজিবি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। চাকুরিচ্যূত করা হয়েছে।

বিজিবির নানা সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইয়াবা ও অন্যান্য মাদক শুধু সীমান্ত দিয়েই আসছে না, আকাশ ও নৌপথ দিয়েও প্রচুর মাদক ঢুকছে দেশে।

তিনি বলেন, ২০১৩ সালে ৫ লাখ ৩২ হাজার ১ শ’ ৪১ বোতল ফেন্সিডিল সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশকালে উদ্ধার করা হয়েছে। ২০১৪ সালে তা কমেছে। ৪ লাখ ৪৬ হাজার ৬৬২ বোতল উদ্ধার করা হয়েছে। ২০১৫ সালে উদ্ধার করা হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৮৫টি বোতল ফেন্সিডিল।

গত তিন বছরে ইয়াবার চোরাচালান প্রায় ৫ গুণ বেড়েছে। বিজিবি গত ৩ বছরে প্রায় ৮৩ লাখ পিস ইয়াবা, হিরোইন ৫৯ কেজি, বিদেশি মদ ৭ লক্ষ, ১ লক্ষ বিয়ার ক্যান ও দেশি মদ ২৪ হাজার লিটার, গাজা ২০ হাজার কেজি এবং নেশা জাতীয় ইনজেকশন ২ লাখ পিস জব্দ করেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ