1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ফরিদপুরে হাত কাটা শাহিনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৭ Time View

ফরিদপুরের ১৮টি মামলার আসামি আফজাল হোসেন শাহিন ওরফে কবজি কাটা ওরফে হাত কাটা শাহিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ভর্তি উদ্ধার করা হয়। নিহত শাহিন শহরের কমলাপুর বটতলা এলাকার মোতাহারের ছেলে।

524অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, শনিবার মধ্যরাতে শহরতলীর বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মরক্ষার্থে ৫-৬ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ শাহিন ওরফে কবজি কাটা ওরফে হাতকাটা শাহিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার মাথায় গুলির চিহ্ন ছিল বলে জানায় চিকিৎসক।

নিহত শাহিন বিভিন্ন মামলায় ৫৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিল বলে জানায় ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। ফরিদপুরসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। এছাড়া মাদারীপুরের বিভিন্ন থানায়ও একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ