1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

আইনজীবীর সম্পত্তি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫
  • ৩০৭ Time View

500সুপ্রিমকোর্টের আওয়ামী লীগ সমর্থক এক আইনজীবীর সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। রাজধানীর শ্যামলী এলাকায় প্রায় ৯ শতাংশের বেশি পরিমাণ এই জমির বর্তমান বাজার মূল্যে প্রায় ৩ কোটি টাকা। নিজের সম্পত্তি দখলমুক্ত করতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন আইনজীবী গোলাম সারওয়ার মজুমদার। ইতোমধ্যে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। অ্যাডভোকেট গোলাম সারওয়ার বলেন, দেশের সব্র্বোচ্চ আদালত থেকে মালিকানা সংক্রান্ত রায় পাওয়ার পরও আদালতের আদেশ অমান্য করে অবৈধ দখলদাররা আমার জমি ভোগ দখলের চেষ্টা করছে।

তিনি বলেন, জনৈকা আয়েশা খাতুন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জমিতে মাটি কেটে ঘর নির্মাণ করার চেষ্টা করছে। আমি সেখানে গেলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে বুধবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নং ১৩৫। ওই জমি অবৈধ দখলদার মুক্ত করতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ