1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ঢাবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত এশিয়ান গেমস হকিতে হার দিয়ে শুরু বাংলাদেশের

সরকারি অনুমোদন ছাড়া বিদেশি সৈন্য নয় : ইরাক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ১৩২৮ Time View

439সরকারি অনুমোদন ছাড়া ইরাকে কোনো দেশের বিদেশি সৈন্য অভিযান চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাক। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার মঙ্গলবার ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ বাহিনী পাঠানোর কথা বলেন। এর পরপরই ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আব্বাদি এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিলেন।

বিবৃতিতে হায়দার আল আব্বাদি বলেন, ইরাকের ভূমিতে কোনো বিদেশি সৈন্যের প্রয়োজন নেই। তিনি বলেন, কোনো সামরিক বাহিনী তা বিশেষ হোক আর না হোক, সরকারের অনুমোদন ও সমন্বয় এবং ইরাকের সার্বভৌমত্বের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা ছাড়া ইরাকের মাটিতে কোনো রকম অভিযান চালাতে পারবে না।

এর আগে মঙ্গলবার কার্টার বলেন, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি এবং পেশমার্গা যোদ্ধাদের সহায়তা করতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মোতায়েন করা হবে।

১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর পশ্চিমা বিশ্ব ইসলামিক স্টেটের ব্যাপারে নড়েচড়ে বসতে শুরু করেছে। সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে ফ্রান্স। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যৌথ সেনা অভিযান চালাতে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব তুলেছেন। বুধবার এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ