1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব একাদশে মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ২০০ Time View

433আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বমানের ব্যাটিং লাইনকে ধসিয়ে দেন এই বাঁ-হাতি পেসার। এবার  বিস্ময় এই বালকের প্রতিভার স্বীকৃতি দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষষেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন টাইগার বোলার মুস্তাফিজুর রহমান।

আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলের নেতৃত্বাধীন একটি বিশেষ প্যানেল বুধবার আইসিসি ২০১৫ সালের বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করে। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট এবং ইংলিশ ব্যাটসম্যান জো রুট আইসিসিরি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে উভয় দলেই জায়গা করে নিয়েছেন। আর টেস্ট দলের নেতৃত্বে থাকবেন অ্যালেস্টার কুক ও ওয়ানডে দলের দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

আইসিসির বর্ষসেরা টেস্ট দল:

ডেভিড ওয়ার্নার, অ্যালেস্টার কুক (অধিনায়ক), কেন উইলিয়ামসন, ইউনিস খান, স্টিভেন স্মিথ, জো রুট, সরফরাজ আহমেদ, স্টুয়ার্ট ব্রড, ট্রেন্ট বোল্ট, ইয়াসির শাহ, জস হ্যাজেলউড ও রবিচন্দ্রন অশ্বিন (দ্বাদশ খেলোয়াড়)।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:

তিলকারত্নে দিলশান, হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, রস টেলর, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান, ইমরান তাহির ও জোর রুট  (দ্বাদশ খেলোয়াড়)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ