1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ঢাবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত এশিয়ান গেমস হকিতে হার দিয়ে শুরু বাংলাদেশের জঙ্গল সলিমপুরে ফের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, যা বললেন এসপি মাসুদ

কাদা মাখা গাড়ি দেখলেই জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৬ Time View

417শহরের ভাবমূর্তি উন্নত করতে উদগ্রীব হয়ে পড়েছেন চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহরের নগরকর্তারা। আর তার প্রথম পদক্ষেপ শুরু হতে চলছে শহরের গাড়ি চালকদের ওপর। গাড়ির গায়ে বা চাকায় কোনো কাদা থাকলে জরিমানা করা হচ্ছে। খবর-বিবিসি`র।

নতুন এই নিয়ম অনুযায়ী গাড়ির গায়ে বা চাকায় কোনো কাদা থাকলেও জায়গায় ১০০ ইউয়ান (১৬ মার্কিন ডলার) জরিমানা করা হচ্ছে। একইসঙ্গে গাড়ির নম্বর প্লেট ধুলো-কাদায় অস্পষ্ট দেখা না গেলে জরিমানার পরিমাণ আরও বাড়বে। শুধু জরিমানাই নয়, সঙ্গে ঐ ময়লা-কাদাও পরিষ্কার করতে হচ্ছে চালকদের।

এছাড়া গাড়িতে কোথাও ভাঙাচোরা থাকলে বা রং চটে গেলে জরিমানা হবে কয়েক গুণ। এই জরিমানা ৫০০ ইউয়ান থেকে ২০০০ ইউয়ান পর্যন্ত গড়াচ্ছে। তবে বৃষ্টি বা তুষারপাতের কারণে কাদা লাগলে মাফ করা হচ্ছে।

নগর কর্তারা বলছেন, অপরিচ্ছন্ন, ভাঙাচোরা বা রঙচটা গাড়ির কারণে শহরের চেহারা নষ্ট হচ্ছে।

তবে ইন্টারনেটে সামাজিক মাধ্যমগুলোতে নানজিংয়ের নগর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে বহু মানুষ সমালোচনায় মুখর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ