1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে পাকিস্তান : মেনন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ১৪১ Time View

414বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাকা ও মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তান বিশ্বের কাছে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ তারা নিজের দেশ ও জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ।

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ঈদগা মাঠে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ার দাবিতে জেলা ওয়ার্কার্স পার্টির সমাবেশে এসব কথা বলেন তিনি।

পর্যটনমন্ত্রী বলেন, পাকিস্তানের এখন যে অবস্থা তাতে নিজেরাই অস্তিত্ব সংকটে। তাদের মুখে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অপ্রপ্রচার চালানোর কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি নানা নামে দেশে আবারো মাথাচারা দিয়ে উঠতে চেষ্টা করছে। এদের প্রতিহত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে।

ওয়ার্কাস পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম খাজার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ