1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সিঙ্গাপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৪ Time View

413রাষ্ট্রপতি আবদুল হামিদ সিঙ্গাপুরে পৌঁছেছেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন জানান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খাজা মিঞা চাঙ্গি বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি মেডিকেল চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশে ডিপ্লোমেটিক কোরের ডিন এবং উচ্চপদস্থ বেসামরিক এবং সামারিক কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

রাষ্ট্রপতি আগামী শনিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ