1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৫ Time View

407বিদ্যুৎস্পৃষ্টে রংপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) কর্মরত এএসআই মনসুর আলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত মনসুর আলী কুড়িগ্রাম জেলার মোগলবাসা ইউনিয়নের সিদ্দিক হোসেনের ছেলে।

পিটিসি সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে পিটিসি সংলগ্ন একটি গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন মনসুর আলী। পরে সহকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয়।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ