1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

ফরিদপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ২০৪ Time View

374ফরিদপুরে বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই দুই শিশু হাসনা (৮) ও সুর্মিকে (৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে, অভিযুক্ত আল-আমিনকে (১৩) আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার দুপুরে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শিশু সুর্মির মা মুক্তা বেগম জানান, রোববার সন্ধ্যায় বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে প্রতিবেশি খবির শেখের ছেলে আল আমিন ওই দুই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুদের চিৎকারে অপর এক শিশু বিষয়টি অন্যদের জানালে আল আমিনকে হাতেনাতে ধরে ফেলে প্রতিবেশিরা। এরপর রাতেই শিশুদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। দুই শিশুরই শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। পূর্ণাঙ্গ পরীক্ষার জন্য ওসিসি কর্ণারে পাঠানো হয়েছে।

কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন জানান, খবর পেয়ে অভিযুক্ত আল-আমিনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ