1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ১৭৩ Time View

370প্রার্থী চূড়ান্ত করতে আজ (সোমবার) সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার ও পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এটি স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সংগঠনটির মনোনয়ন বোর্ডের প্রথম সভা।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার ও পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত করতে এ সভা আহ্বান করা হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও দলের সংসদীয় বোর্ডের যৌথসভায় সিদ্ধান্ত নেয়া হয়, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদীয় বোর্ড স্থানীয় সরকার ও পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড হিসেবে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন।

ইতোমধ্যে দলের দফতরে মনোনীত প্রার্থীদের নাম আসা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা পৌরসভা মেয়রদের নাম মনোনীত করে পাঠাচ্ছেন। এ নামের তালিকা নিয়ে সোমবার সন্ধ্যায় পৌরসভা মনোনয়ন বোর্ডের সভায় আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ