1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

যশোর পৌর মেয়র মারুফুল ইসলাম বরখাস্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১২৫ Time View

323যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলামকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রোববার তিনি এই বরখাস্তের আদেশ পেয়েছেন। তার বিরুদ্ধে পৌর কর আদায়ে ব্যর্থতা, দুর্নীতি, অবৈধভাবে নিয়োগ প্রদান, বিদ্যুৎ বিল পরিশোধে ব্যর্থতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মেয়র মারুফ যশোর নগর বিএনপির সভাপতি।

সূত্র জানায়, যশোরে দীর্ঘদিন ধরেই নাগরিক অধিকার আন্দোলন নামে একটি সংগঠন পৌরসভার নানা অনিয়ম, দুর্নীতি নিয়ে আন্দোলন করে আসছে। আন্দোলনের নেতৃবৃন্দ যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম মারুফের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের মাধ্যমে কর্মচারী নিয়োগ, পৌরসভাকে বিএনপির দলীয় কার্যালয়ের মতো ব্যবহার, টেন্ডার বাণিজ্যসহ নানা অভিযোগ করে আসছে। এজন্য তারা আন্দোলনের পাশাপাশি স্থানীয় সরকার খুলনা বিভাগীয় কার্যালয়ে লিখিত অভিযোগও করেন। এরপর ১৮ মার্চ নাগরিক কমিটি আবারও স্থানীয় সরকার বরাবর যশোর পৌরসভার দুর্নীতি তদন্তের আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ জুন যশোর আসেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব এবিএম আরশাদ হোসেন। তিনি তদন্ত করে যাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র মারুফকে বরখাস্ত করলো।

বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে মারুফুল ইসলাম জানিয়েছেন, বরখাস্তের চিঠিতে পৌর কর অনাদায়ী, বিদ্যুত বিল বকেয়া, দৈনিক হাজিরা ভিত্তিতে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। এর অধিকাংশই আগের মেয়াদের। আর এসব অভিযোগের ভিত্তিতে তাকে কোনো কারণ দর্শানো বা কোনো ধরনের জবাব না নিয়েই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ