1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

নেশার টাকা না পেয়ে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ১৭৮ Time View

288কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশার টাকা না দেয়ায় যুবক মো. জজ মিয়াকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার দুপুরে কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জজ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী গ্রামের মো. সুন্দর আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ জানায়, কটিয়াদীর ধূলদিয়া বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়ি দানাপাটুলী গ্রামে যাচ্ছিলেন জজ মিয়া। দুপুর সাড়ে ১২টার দিকে ধূলদিয়া বাজারের কাছে কুতুবপুর গ্রামে পৌঁছালে ওই গ্রামের রবি বেপারীর ছেলে উমর ফারুকসহ আট যুবক তার কাছে নেশার জন্য টাকা দাবি করে। এ সময় জজ মিয়া টাকা দিতে রাজি না হওয়ায় ওই যুবকরা তাকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তবে হত্যায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ