1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

নিজামীর আপিলের যুক্তি খণ্ডন ৩০ নভেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ২৯৪ Time View

181মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা নিজামীর করা আপিল আবেদনের ওপর আসামিপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালত বলেছেন, নিজামীর পক্ষে তিনদিন যুক্তিতর্ক উপস্থাপনের সময় পাবেন তার আইনজীবীরা। সেই সঙ্গে আদালত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষকে যুক্তিতর্ক উপস্থানের দিন ধার্য করে দেন।

৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন আসামিপক্ষ ও ৭ ডিসেম্বর একদিন যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ। এরপর ৮ ডিসেম্বর উভয় পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। যুক্তি খণ্ডন শেষে মামলার রায়ের দিন ঠিক করা হবে।

বুধবার আদালতে ষষ্ঠ দিনের মত তার আইনজীবী এসএম শাহজাহান পেপারবুক (নথি-পত্র) এর সর্বশেষ অংশ পড়ছেন। আদালতে নিজামীর পক্ষে আপিলের মামলার অভিযোগের বিষয়ে সাক্ষীর জবানবন্দি ও রায় পড়ে শেষ করেন আইনজীবী এসএম শাহজাহান।

অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। আসামি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মো. শিশির মনির, নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন, মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আহম্মেদ বিন কাসেম।

এর আগে গত ১৯ নভেম্বর তৃতীয় দিনের মতো শুনানি করেন তার আইনজীবী। তার আগে গত ৯ সেপ্টেম্বর আপিলের চূড়ান্ত শুনানি শুরু হয় । ওই দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে শুনানি শুরু করেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এটি ষষ্ঠ মামলা, এর আগে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা আরো ৫টি মামলা আপিলে নিষ্পত্তি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ