1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

এইচএসসির ফরম পূরণ করতে ১০ হাজার টাকা জামানত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ১৭৫ Time View

1777টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর কাছ থেকে একটি বিষয়ের জন্য ১০ হাজার টাকা জামানত নিয়ে ফরম পূরণ করেছে পাকশীর বাঘইল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। অথচ ওই টাকার কোনো রশিদ দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।

ওই প্রতিষ্ঠান থেকে এবার ৭১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে টেস্ট পরীক্ষায় ১০ জন এক বিষয়ে ফেল করেছে। এসব শিক্ষার্থী ১০ হাজার টাকা জামানত রেখে ফরম পূরণের সুযোগ পাচ্ছে।

বিজ্ঞান বিভাগের ফরহাদ রহমান নামে এক  ছাত্র ইতোমধ্যে ১০ হাজার টাকা জামানত দিয়ে ফরম পূরণ  করলেও তাকে টাকা জমা দেয়ার কোনো রশিদ দেয়া হয়নি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট পরীক্ষায় যারা এক সাবজেক্টে ফেল করেছে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা করে জামানত রেখে ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছে। যে ফেল করবে তার এই জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। পাশ করলে ফেরত পাবে।

এভাবে জামানত রাখার কোনো নিয়ম আছে কিনা জানতে চাইলে বাঘইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিলে করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ