1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

হাদিসের ভাষায় সবচেয়ে বড় গোনাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ৭১৭ Time View

161ধর্মের বাণীসাহাবায়ে কেরাম বিভিন্ন সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে সমস্যার সমাধান বা উপদেশ-নসিহত জানতেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় গোনাহ কি তা জানার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে আবেদন করলে রাসুল যা বললেন তা জাগো নিউজে তুলে ধরা হলো-

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সবচেয়ে বড় গোনাহ কোনটি? তিনি বললেন, কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করা। অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। অতপর তিনি বললেন, তারপর কোনটি? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমার সঙ্গে খাবে, এ ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। তিনি বললেন, তারপর কোনটি? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা (ব্যভিচার) করা। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার সত্যতা ঘোষণা করে নাজিল হলো-‘আর যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে ডাকে না।’ (বুখারি)

সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। অভাবের ভয়ে সন্তানকে হত্যাসহ সন্তানের অমঙ্গলজনক কোনো কাজ করা যাবে না। সর্বোপরি জিনার মতো মারাত্মক ব্যধি থেকে সমাজকে মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের এ গুরুত্বপূর্ণ আমলটি বাস্তবজীবনে মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ