1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

এবার ‘সেভেন সামিট’ জয় ওয়াসফিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ১৪৮ Time View

149বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্টের চূড়ায় আরোহণের পর ওয়াসফিয়া নাজরীন এবার ইন্দোনেশিয়ার কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেছেন। ওয়াসফিয়া নাজরিনের ফেসবুক পেজের সূত্রে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশনের মুখপাত্র করভি রাকসান্ড জানান, স্যাটেলাইট ফোনে ওয়াসফিয়া জানিয়েছেন, “বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য আমরা এই ক্যাম্পেইন শুরু করি যা ‘৭১ এর চেতনাকে আরো পরিপূর্ণ করার একটি প্রয়াস এবং তাদের জন্য উৎসর্গ করছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন।”

নিজ ভূমিতে (বাংলাদেশ) ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন বলেও জানান ওয়াসফিয়া নাজরীন।

ইন্দোনেশিয়ার মাউন্ট কার্সটেনস নামের পর্বতের শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত, যার উচ্চতা ৪ হাজার ৮৮৪ মিটার। এই প্রথম কোনো বাংলাদেশি নারী ওসেনিয়ার সব্বোর্চ্চ এই পর্বতে উঠলেন।

প্রথম বাংলাদেশি হিসেবে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ নামে একটি অভিযান চালাচ্ছিলেন মিস নাজরীন। চার বছর আগে তিনি তার এই কর্মসূচি শুরু করেন।

উল্লেখ্য, ওয়াসফিয়া নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালে ২৬ মে শনিবার সকাল পৌনে ৭টায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্টের চূড়ায় আরোহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ