1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মিয়ানমারে খনি ধস : এখনো নিখোঁজ শতাধিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১৯২ Time View

78উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে একটি পান্না খনিতে ভূমিধসে ১০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো শতাধিক মানুষ। শনিবার সন্ধ্যার দিকে খনির আবর্জনার স্তূপ ধসে এ হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্স।

নিহতদের অধিকাংশই ওই খনির আবর্জনার স্তূপে পান্নার পরিত্যক্ত খণ্ডাংশ খুঁজছিল। এ সময় আবর্জনার স্তূপ ধসে ওই হতাহতের ঘটনা ঘটে। সোমবার দেশটির সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে উদ্ধারকাজ স্থগিতের আগে ১০৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

mayan

দারিদ্র কবলিত কাচিন রাজ্যের হপাকান্ত এলাকায় দেশটির প্রধান পান্না খনি অবস্থিত। চীন সীমান্তের কাছে কাচিনের এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট পান্না পাওয়া যায়।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, খনি ধসের ঘটনায় এখন পর্যন্ত আরো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। সোমবার পুনরায় স্তুপের নিচে উদ্ধারকাজ শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ