1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ২০০ Time View

72বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির প্রতিবাদে আজ (সোমবার) সকাল ৬টা থেকে সকাল-সন্ধা হরতাল পালন শুরু করেছে দলটি।

রোববার রাতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার ১০ মিনিটের মাথায় দলটির পক্ষ থেকে আজকের এ হরতাল আহ্বান করা হয়। দলীয় এক বিবৃতির মাধ্যমে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, মুজাহিদ তার পরিবারের সঙ্গে শেষ সাক্ষাতে বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের কথা সম্পূর্ণ মিথ্যা। আমি রাষ্ট্রপতির নিকট মার্সি পিটিশন করিনি। এর পরেও সরকারের কয়েকজন মন্ত্রী অবলীলায় মিথ্যাচার চালিয়েই যাচ্ছেন। এই মিথ্যাচারীদের কাছে যখন সচেতন সাংবাদিকরা প্রাণভিক্ষার আবেদনপত্র দেখতে চেয়েছেন তখন এ কাপুরুষেরা বিভিন্ন ছুতানাতায় তা প্রদর্শন করতে অপারগতা প্রকাশ করেছেন। এ থেকেই প্রমাণিত হয়, মুজাহিদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ রাজনৈতিক, প্রতিহিংসামূলক, মিথ্যা ও জালজালিয়াত দুষ্ট। জনগণ যথাসময়ে সরকারের এ মিথ্যাচারের সঠিক জবাব দিবে ইনশাআল্লাহ।

বিবৃতিতে তিনি আরও বলেন, আজকের (সোমবার) হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

অপরদিকে আজকের এ হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, হরতালকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি রাজধানীতে বিজিবিও টহল দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ