1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সাকার দাফন শেষে ফেরার পথে সাংবাদিক গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ১৭১ Time View

45মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জানাজা ও দাফন শেষে রাউজান থেকে চট্টগাম শহরে ফেরার পথে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের গুলিতে মোহনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হয়েছেন।

জানা যায়, সাকা চৌধুরীর জানাজা ও দাফন শেষে রাউজান থেকে চট্টগাম শহরে ফেরার পথে সর্তাঘাট এলাকায় সাংবাদিক বহনকারী একটি গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় গাড়িটিতে হামলা চালায় এবং এক পর্যায়ে গুলি করলে রাজীব সেন প্রিন্সের পায়ে গুলি লাগে। এছাড়াও আরো তিন সাংবাদিক আহত হয়েছেন।

রাজীব সেন প্রিন্সকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, রাজীব সেন প্রিন্সের পায়ে গুলি লেগেছে।

এ বিষয়ে রাউজান থানা ওসি প্রদীপ কুমার দাস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- ওই এলাকায় এ রকম কোনো ঘটনা ঘটেনি। তবে সাকার চৌধুরীর জানাজা শেষে তার আত্মীয় স্বজনদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ