1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

রায় কার্যকরের অপেক্ষায় শাহবাগে গণজাগরণ মঞ্চ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ১৯৪ Time View

gojaঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকরের অপেক্ষায় শাহবাগে অবস্থান নিয়েছে গণ জাগরণ মঞ্চ।

শনিবার (২১ নভেম্বর) রাতে ফাঁসি কার্যকর নিয়ে বিভিন্ন স্লোগানে শাহবাগ মুখরিত করে রেখেছেন মঞ্চের কর্মীরা।

এর আগে বিকেলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সেখানে অবস্থান নিয়ে সাংবাদিকদের বলেন, দেশের জনগণ যুদ্ধাপর‍াধীদের ফাঁসি চায়। এর বিরুদ্ধে রাষ্ট্রপতির তাদের ক্ষমা করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আদালতের রায়ের পর সাকা ও মুজাহিদ যে তামাশা করেছে তা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার মাধ্যমে মিথ্যা নাটক প্রমাণিত হয়েছে। এছাড়া সাকার রায় নিয়ে বিএনপি যে সংবাদ সম্মেলন করেছে তা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের মুক্তিযোদ্ধাদের অপমাণিত করেছে।

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার হবে না, এটা হতে পারে না। এই রায় কর্যকর করা না হলে শহীদদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- গণজাগরণ মঞ্চের কর্মী সঙ্গীতা ঈমাম, আরিফ নূর, আকাশ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ