1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন উমর আকমল

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ২০৪ Time View

8ওয়াসিমের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন উমর আকমল। তবে বাম হাতের আঙ্গুলের হাড়ে চিড় ধরায় তিন ম্যাচ সিরিজ থেকে ছিটকে পড়েছেন অল রাউন্ডার ইমাদ ওয়াসিম। গত মাসে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে ওয়াসিম আঙ্গুলে আঘাত পান।

হায়দ্রবাদের একটি বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে গনমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে আকমলকে এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড দল থেকে বাদ দিয়েছিল। এই অনুষ্ঠানে আকমলের সাথে আরো ছিলেন পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিম গুম্মান।

ক্রিকেটকে বিতর্কিত করার অপরাধে পিসিবি আকমলকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করেছিল। কিন্তু পরবর্তীতে নিজেকে নির্দোষ প্রমান করায় পিসিবি আশ্বস্ত হয়ে আকমলকে আবারো দলভূক্ত করেছে। নির্বাচক প্রধান হারুন রশিদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হায়দ্রাবাদ ঘটনার তদন্তের প্রেক্ষিতেই আকমলকে সবুজ সঙ্কেত দেয়া হয়েছে।

আকমলকে অন্তর্ভূক্ত করতে গিয়ে নির্বাচকরা টি-টোয়েন্টি দল থেকে ইফতিখার আহমেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ