1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ

সিদ্দিকুরের সামনে শিরোপার হাতছানি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৩২১ Time View

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান ট্যুরে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি। তবে সিঙ্গাপুরে 18শিরোপার স্বপ্ন দেখতেই পারেন তিনি। সিঙ্গাপুর ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপ গলফে তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে উঠেছেন দেশসেরা গলফার ছিদ্দিকুর রহমান।
পারের চেয়ে মোট দুই শট কম খেলেছেন তিনি। প্রথম দুই রাউন্ডে সিদ্দিকুর পার পেয়েছিলেন। কিন্তু শনিবার ৭১ পারের খেলায় সিদ্দিকুর শট খেলেছেন ৬৯টি। তৃতীয় রাউন্ডে ৩টি বগীর বিপরীতে ৫টি বার্ডি পেয়েছেন তিনি। তবে গতকাল প্রথম হোলেই বার্ডি পেয়ে যান সিদ্দিকুর। কিন্তু দ্বিতীয় হোলেই দুর্ভাগ্যজনকভাবে বগী পেয়ে যান। ৫ ও ৮ নং হোলে আবারও বার্ডি পেয়ে এগিয়ে যান তিনি। শেষের নয় হোলে পেয়েছেন দুটি বার্ডি ও বগী।
চতুর্থ রাউন্ডের খেলা সামনে রেখে সিদ্দিকুর বলেন, ‘এটা সহজ কোর্স নয়। আপনাকে ধৈর্য ধরতে হবে, আগামীকালও বিষয়টি একই থাকবে। আমরা সবাই ক্লান্ত এবং আমি মনে করি, যে খেলোয়াড়ের প্রাণশক্তি বেশি থাকবে এবং স্নায়ুর লড়াইয়ে ভালো করবে, আগামীকাল তার জয়ের সম্ভাবনা আছে।’
২০১৩ সালে ভারতের নয়াদিল্লির গলফ কোর্সে দ্বিতীয় ও সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জয় করেন সিদ্দিকুর। কদিন আগে এই কোর্সে শেষ হওয়া প্যানাসনিক ওপেন গলফে শিরোপা খরা ঘোচানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন সিদ্দিকুর।
সিঙ্গাপুরের সাড়ে ৭ লাখ ডলার প্রাইজমানির আসরটি আবারও সিদ্দিকুরের সামনে শিরোপা জয়ের সুযোগ হয়ে এসেছে। সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় থাকা ৩০ বছর বয়সী এই গলফার জানান, তৃতীয় রাউন্ডের খেলা দারুণ উপভোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ