1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

ভারতে রেল দুর্ঘটনায় ১৫ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ১৭১ Time View

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ট্রেন-জিপ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। উত্তর প্রদেশের হাথরাসে অবস্থিত মাদু রেলওয়ে স্টেশনের নিকটবর্তী একটি রেলওয়ে ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার দিনের শুরুতে একটি যাত্রীবাহী জিপ গাড়ি রেলক্রসিংটি পার হওয়ার সময় মথুরা থেকে কাসাঞ্জগামী এক্সপ্রেস ট্রেনটি জিপটিকে ধাক্কা দেয়। এতে জিপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ১৫ জন যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় জিপটিতে ১৭ জন যাত্রী ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

ভারতে রেল দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। দেশটিতে পৃথিবীর সবচেয়ে ঘন এবং ব্যস্ত রেলওয়ে নেটওয়ার্ক বিদ্যমান।

গত বছরের জুলাইয়েও উত্তর প্রদেশে অনুরূপ এক ঘটনায় একটি রেল ক্রসিংয়ে বিয়ের যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৩৮ জন নিহত হন।

চলতি বছরের রেলওয়ে বাজেট পেশ করার সময় ভারতের সদ্য পদত্যাগ করা রেলওয়ে মন্ত্রী দীনেশ ত্রীবেদি রেল দুর্ঘটনা কমানোর ওপর বিশেষ নজর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

ব্যস্ত ও ঘন রেল নেটওয়ার্ক এবং দুর্বল নজরদারি ব্যবস্থার কারণে ভারতে রেল সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ১৫ হাজার লোক মারা যায়।

সম্প্রতি ভারতীয় সরকার এই পরিসংখ্যানকে একটি বিপর্যয় হিসেবে অভিহিত করে এর হার কমাতে উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ