1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০০ কোটি ডলারের ‘টাকা বন্ড’ অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ১৮৪ Time View

বাংলাদেশে ১০০ কোটি ডলারের ‘টাকা বন্ড’ ছাড়তে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা astdyasudইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রস্তাবে সরকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে পেরুর রাজধানী লিমায় অবস্থানরত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংবাদমাধ্যমকে বলেন, “আমি এখানে খবর পেলাম, আইএফসির প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ সরকার ১ বিলিয়ন ডলারের টাকা বন্ড ছাড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এখন আইএফসি, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় বসে একটি কাঠামো ঠিক করে দ্রুত এই বন্ড ছাড়া হবে।”

আইএফসির দক্ষিণ এশিয়াবিষয়ক বিভাগের কর্মকর্তারা চলতি বছর এপ্রিলে ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দফতরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক বৈঠকে এই বন্ড ছাড়ার প্রস্তাব দিলে তখনই প্রাথমিক সম্মতি দিয়েছিল বাংলাদেশ সরকার।

এরপর আইএফসি বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় এবং তা পরীক্ষা-নিরীক্ষা করে অর্থ মন্ত্রণালয় ৪ অক্টোবর এক চিঠিতে ‘টাকা বন্ড’ ছাড়ার অনুমোদনের বিষয়টি জানায়।

প্রবাসীদের জন্য ‘ডলার বন্ড’ থাকলেও বাংলাদেশে এই প্রথমবারের মতো ‘টাকা বন্ড’ ছাড়া হচ্ছে। এর আগে ভারতেও এ ধরনের বন্ড চালু করে আইএফসি।

গভর্নর বলেন, “এটা আমাদের জন্য গৌরবের বিষয়, এই প্রথম আমাদের টাকা আন্তর্জাতিক ফাইনানশিয়াল মার্কেটের সঙ্গে সংযুক্ত হবে। আমাদের টাকা লন্ডন স্টক মার্কেটে লেনেদেন হবে। যে কেউ এই বন্ড কিনতে পারবে। ডলার দিয়ে এই বন্ড কিনতে হবে। সেই ডলার টাকায় কনভার্ট হয়ে তা বিনিয়োগ করা হবে।”

লিমায় আইএফসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে জানান আতিউর রহমান। ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ