1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ২০০ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ahyuikছাত্রছাত্রীদের জন্য দুই মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের ১২৫তম ব্যাচের উদ্বোধন হয়েছে।

সোমবার ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে (আইবিটিআরএ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান।

আইবিটিআরএর মহাপরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইবিটিআরএর পরিচালক প্রশাসন মোহাম্মদ রোকনউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট ও অনুষদ সদস্য সাবিনা ইয়াসমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক প্রশিক্ষণ মো. ওসমান গণি। ইন্টার্নশিপ প্রোগ্রামে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ পর্যায়ের ১২৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ইসলামী ব্যাংক একটি আদর্শভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। মানুষের সর্বজনীন কল্যাণ সাধনই এ ব্যাংকের মূল লক্ষ্য। তিনি প্রশিক্ষণের মাধ্যমে ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণমুখী ব্যবস্থা ধারণ করে এর বার্তা সমাজে ছড়িয়ে দেয়ার জন্য ইন্টার্নিদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ