1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

১৪০ অক্ষরের বেশি লেখার সুবিধা আনছে টুইটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ২২৫ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যত খুশি লেখা যায়। কিন্তু এটা আবার ক্ষুদে ব্লগ লেখার asd7tasdasসাইট টুইটারে সম্ভব না। এখানে যা লেখার তা ১৪০ অক্ষরের মধ্যেই লিখতে হয়। তবে এই ধরাবাঁধা নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে টুইটার কর্তৃপক্ষ।
চলতি বছরের ২য় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন এই তিন মাসে বিগত ২ বছরের মধ্যে টুইটার ব্যবহারকারী বাড়ার হার সবচেয়ে কম ছিলো। সেজন্য ব্যবহারকারী বাড়ানোর নানা চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ১৪০ অক্ষরের সীমা ভাঙার কথা ভাবা হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম রি/কোডের এক প্রতিবেদনে জানান হয়, হিসেবে ১৪০ অক্ষরের ধরাবাঁধা নিয়মে পরিবর্তন আনতে নতুন এক সেবা তৈরি করতে যাচ্ছে টুইটার। এতে ব্যবহারকারীরা টুইটে বেশি কথা বলার সুযোগ পাবেন।
সূত্রের খবরে আরও বলা হয়েছে, লিংকের অক্ষর বাদ দেয়াসহ টুইটের অক্ষর গোনার পদ্ধতিতে পরিবর্তন আনার কথা ভাবছেন টুইটার নির্বাহীরা।
তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে টুইটারের কোনো কর্মকর্তা মুখ খুলেননি। সূত্রও সাইটটির নতুন সেবার ব্যাপারে বিস্তারিত কিছু লিখেনি।
এর আগে সরাসরি ম্যাসেজের ক্ষেত্রে ১৪০ অক্ষরের বাধ্যবাধকতা থেকে সরে আসে টুইটার। এছাড়াও আর বেশ কিছু সেবা চালু করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ