1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

সেনুসিকে ফেরত চেয়েছে লিবিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১২
  • ১৩৮ Time View

গত শুক্রবার মৌরিতানিয়ায় আটক গাদ্দাফির গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে ফেরত চেয়েছে লিবিয়া সরকার।

লিবিয়ার নতুন সরকারের একজন মুখপাত্র রোববার রাজধানী ত্রিপোলিতে আনুষ্ঠানিকভাবে সরকারের এই অনুরোধের কথা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, বিচারের মুখোমুখি করার জন্য সেনুসিকে লিবিয়ার হাতে প্রত্যর্পণ করতে হবে।

সেনুসি অবশ্য মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি’রও বিচার তালিকায় রয়েছেন।

এদিকে ১৯৮৯ সালে একটি বিমানে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন হিসেবে সেনুসিকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে ফ্রান্স।

তবে মৌরিতানিয়া জানিয়ে দিয়েছে, তারা নিজেরা তদন্ত না করা পর্যন্ত সেনুসিকে কারো কাছে প্রত্যর্পণ করবে না।

কর্মকর্তারা জানিয়েছে, গত শুক্রবার মৌরিতানিয়ার রাজধানী নুয়াকচোটে লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুচিকে আটক করা হয়। তিনি ভুয়া পাসপোর্ট নিয়ে মরক্কো থেকে মৌরিতানিয়া আসেন।

তবে মৌরিতানিয়া কর্তৃপক্ষ এখনো সেনুসিকে আটকের কোনো প্রত্যক্ষ প্রমাণ হাজির করেনি। ধারণা করা হচ্ছে, তাকে এখন দেশটির গোয়েন্দা সংস্থার হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছর সশস্ত্র বিদ্রোহের মুখে গাদ্দাফির পতন ঘটলে গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি (৬৩) লিবিয়া থেকে পালিয়ে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ