1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাংনীতে খাস জমি নিয়ে সংঘর্ষে আহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১২৩ Time View

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের জের ধরে পুলিশ উভয়পক্ষের চারজনকে আটক করেছে।

আহতরা হলেন- জহুরা খাতুন (৩৬), শাহিদা খাতুন (৪৩), আমিরুল ইসলাম (৪৫) ও মুছা করিম (৫১)। আহতদের গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জহুরা খাতুন বাংলানিউজকে জানান, প্রায় ৩০ বছর যাবৎ সরকারি খাস জমির উপর বসবাস করে আসছি। আমার ৩৩ শতক জমির সঙ্গে আরও তিন শতক জমি রয়েছে। আমি সেই জমিতে ঘরবাড়ি বানিয়েছি।

তিনি জানান, প্রতিবেশী মুছা করিম ওই তিন শতক খাস জমিকে আমার কাছ থেকে জোর করে দখল করতে আসে। আমি তাকে বাধা দিলে মুছা করিম ও তার লোকজন আমার বাড়ির লোকজনের ওপর হামলা করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোলাম মোস্তফা জানান, খাস জমি নিয়ে উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন কলহ চলে আসছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মহিবুর ইসলাম, রাহিবুল ইসলাম, জামাল উদ্দীন ও মহাবুল ইসলাম নামে চার জনকে আটক করেছে।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ