1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

বিজেএমসিকে অনাপত্তির অবস্থানে দেখতে চায় সংসদীয় কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১
  • ২৯৬ Time View

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) অনিষ্পন্ন আট হাজার ৪৭৬টি অডিট আপত্তি আগামী বছরের মধ্যেই নিষ্পন্ন করে ‘অনাপত্তি’ অবস্থানে আসার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

এসব আপত্তির সাথে প্রতিষ্ঠানটির ১৪ হাজার ৫৯ কোটি ৭১ লাখ তিন হাজার টাকার লেনদেন জড়িত।

সোমবার জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির ৫৪তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে অনিষ্পন্ন অডিট আপত্তির ব্যাপারে বিজেএমসির দেওয়া প্রতিবেদন থেকে জানা যায়, ৫ বছরের বেশি সময় ধরে অনিষ্পন্ন শ্রেণী ভিত্তিক অডিট আপত্তির সংখ্যা সর্বোচ্চ ছয় হাজার ৪৯৪টি।

ভাউচার না থাকা, আর্থিক বিধি অনুসরণ না করাসহ নানা কারণে দায়ের করা এসব আপত্তির সাথে মোট ছয় হাজার ৯৬৮ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকার লেনদেন জড়িত।

বিজেএমসির জন্মলগ্ন ১৯৭২ সাল থেকে ২০০৫ সালের মধ্যবর্তী সময়ের লেনদেন সংক্রান্ত অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা মোট ৬৬০টি। এগুলোর সাথে মোট পাঁচ হাজার ৬২০ কোটি টাকা জড়িত।

এছাড়া ২০০৬-১০ সালের মধ্যবর্তী সময়ের লেনদেন সংক্রান্ত এক হাজার ৩২২টি অডিট আপত্তি অনিষ্পন্ন রয়ে গেছে। এগুলোর সাথে আরো এক হাজার ৪৭১ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকার লেনদেন জড়িত।

এর মধ্যে ২০০৬ সালের ২৭৮, ২০০৭ সালের ৩০৮, ২০০৮ সালের ১৪৫, ২০০৯ সালের ৩১২ এবং ২০১০ সালের ২৭৯টি আপত্তি অনিষ্পন্ন রয়েছে।

এ. বি. এম. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য এস কে আবু বাকের, মইন উদ্দীন খান বাদল, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ।

এ সময় বস্ত্র ও পাট সচিব, বিজেএমসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ