1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সোমবার দুই ব্যাংকের এজিএম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১২
  • ১৫৯ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার অনুষ্ঠিত হবে। ব্যাংক দুটি হল- ডাচবাংলা ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডাচবাংলা ব্যাংকের এজিএম সোমবার সকাল ১০ টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।

ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২০ ফেব্রুয়ারি।

২০০১ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরি কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ও মার্কেট লট ৫০০টিতে। কোম্পানিটির মোট শেয়ারের পরিচালনা পর্ষদে ৬১ দশমিক ৩১ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের ২৫ দশমিক ৬৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ০১ শতাংশ শেয়ার।

এদিকে ন্যাশনাল ব্যাংকের এজিএম সোমবার সকাল ১১টায় ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র শেরে-বাংলা নগর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ৬৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২০ ফেব্রুয়ারি।

১৯৮৪ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ও মার্কেট লট ১০০টিতে। কোম্পানিটির পরিচালনা পর্ষদে ২৯ দশমিক ২১ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ১২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক ৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬০ দশমিক ২৯ শতাংশ শেয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ