1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

ইসরায়েলি কূটনীতিকের ওপর হামলা তিন ইরানির নাম প্রকাশ করেছে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মার্চ, ২০১২
  • ১৯৮ Time View

নয়াদিল্লিতে ইসরায়েলি কুটনীতিকের ওপর হামলা চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন সন্দেহভাজন ইরানি নাগরিকের নাম প্রকাশ করেছে ভারতের পুলিশ। এসব নাম খুব শিগগির ইরান সরকারের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

ভারতের দু’টি প্রভাবশালী দৈনিক বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে বলেছে, ওই তিন ইরানি পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করেন এবং গত ১৩ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে বোমা হামলার পর ভারত ছেড়ে যায়। হামলায় ওই কূটনীতিক রক্ষা পেলেও তার স্ত্রী ও দুই ব্যক্তি মারাত্মকভাবে আহত হন।

নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছেন, ‘আমাদের কাছে তাদের (৩ ইরানির) ভারত ভ্রমণের বিস্তারিত তথ্য রয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য স্থানীয় আদালতে আবেদন করেছিল আর খুব শিগগির তাদের নাম ইরান সরকারের কাছে পাঠানো হবে।

দৈনিক দু’টি তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, সন্দেহভাজনরা হামলার দুই সপ্তাহ আগে ভারত আসে। তারা রাজধানীর বাইরে একটি হোটেলে ছিলেন।

উল্লেখ্য, নয়াদিল্লিতে হামলার একই দিন জর্জিয়াতে ইসরায়েলি দূতাবাসের কাছে একটি গাড়ি থেকে গ্রেনেড উদ্ধার করা হয়। এর পরদিন ১৪ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইসরায়েলি কূটনীতিকের ওপর হামলার চেষ্টা হয়। সেদিনই সন্দেহভাজন দুই ইরানি নাগরিককে আটক করে ব্যাংকক পুলিশ।

এদিকে গত সপ্তাহে নয়াদিল্লিতে ইরানি সংবাদ সংস্থা ইরনা’র এক ফ্রিলেন্স সাংবাদিককে আটক করে ভারতীয় পুলিশ। তার বিরুদ্ধে হামলাকারীদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

ইসরায়েল প্রথম থেকেই সবক’টি হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে আসছে। তবে ইরান সরকার বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ