1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যুদ্ধাপরাধীদের বাঁচাতে খালেদার ঢাকা চল কর্মসূচি : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২
  • ১৩০ Time View

বিরোধী দলের নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য স্বাধীনতার মাস মার্চকে বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘মার্চ হলো আমাদের স্বাধীনতার মাস। আর এ মাসেই কি ‍না স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের বাঁচানোর জন্য বিএনপি নেত্রী ‘চল চল ঢাকা চল’ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু স্কোয়ারে আয়োজিত ১৪ দলের গণজমায়েতে দেওয়া প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

‘বিরোধী দলের নেতা আন্দোলনের নামে বোমাবাজি, মানুষ হত্যার কাজে লিপ্ত হয়েছেন’ বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এফবিআই থেকে ঢাকা এসে সাক্ষী দিয়ে গেছে, আপনার ছেলে দুর্নীতি করেছে। চালের দাম ৪০ টাকা করে আপনি গরীবের পেটে লাথি মেরেছিলাম। আমরা চালের দাম কমিয়েছি। চাকুরেদের বেতন-ভাতা বৃদ্ধি করেছি। কৃষকরা ১০ টাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারে। কৃষককে গুলি খেতে হয় না। আপনি কৃষকদের গুলি করে হত্যা করেছিলেন এ কথা দেশের সকলের মনে আছে।’

‘যার যেভাবে খুশি সরকারে সমালোচনা করতে পারে’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা ১৬ জন সাংবাদিককে হত্যা করেছিলেন। এক হাজার ৮শ’ সাংবাদিককে নির্যাতন করে হাত ভেঙেছেন, পা ভেঙেছেন। এ পরিস্থিতির উত্তোরণ ঘটিয়ে আমরা সুশাসন প্রতিষ্ঠা করেছিলাম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ