1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

যে কারণে বিদেশ যাচ্ছেন মাশরাফি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ১৪০ Time View

অস্ট্রেলিয়া সিরিজের আগে টানা দুই সপ্তাহের ছু্টি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্যরা যখন ছুটি কাটাতে পরিবারের সাথে এক হচ্ছেন, তখন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের gfyyjঅধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছেলের চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন।
জানা গেছে, ছেলে সাহেল মুর্তজার রোগ নির্ণয় করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের চিকিৎসকরা। তাই অনেকটা বাধ্য হয়েই ছেলেকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিতে চলেছেন মাশরাফি ও তার পরিবার। তবে তিনি কবে ফিরবেন, সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
২০১৫ বিশ্বকাপের আগে থেকেই মাশরাফির ছেলে অসুস্থ। এরপর যখন দল নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অবস্থান করছেন মাশরাফি, তখনই খবর পান ছেলের শারীরিক অবস্থা আরো খারাপ। গুঞ্জন উঠেছিল, ছেলের কারণে দেশে ফেরত আসবেন তিনি। যদিও শেষ পর্যন্ত টুর্নামেন্ট শেষ করেই বাংলাদেশে ফেরেন তিনি।
উল্লেখ্য, সাহেল ছাড়াও মাশরাফির এক কন্যা সন্তানও রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ