1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

এবারেও যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা থেকে বঞ্চিত বাংলাদেশ !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ১৩৯ Time View

যুক্তরাষ্ট্রে বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) আবার চালু হয়েছে। তবে জিএসপির সুবিধাপ্রাপ্ত নতুন ওই তালিকায় দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত অন্য দেশের নাম t7iথাকলেও বাংলাদেশ নেই। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।

ইউএসটিআর এর তথ্যমতে, ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত জিএসপি সুবিধা ১২২টি দেশকে দেওয়া হয়েছে। চলতি বছরের ২৯ জুলাই থেকে এই সুবিধা কার্যকরও করা হয়েছে। ১২২টি দেশের তালিকায় সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আফগানিস্তান, পাকিস্তান,ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ রয়েছে।

উন্নয়নশীল ও গরিব দেশগুলোকে দেওয়া মার্কিন বিশেষ বাণিজ্য সুবিধার ওই তালিকায় ক্যারিবিয়ান কমিউনিটি, পশ্চিম আমেরিকা এনামিক অ্যান্ড মনিটরি ইউনিয়ন, সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসডিসি) সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজওন্যাল কো-অপারেশনে (এসএএআরসি) রয়েছে। আর আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডও রয়েছে।

২০১৩ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে শ্রমিক নিহত হওয়ার প্রেক্ষাপটে ওই বছরেই জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। একই বছরের ৩১ জুলাই মার্কিন বাজারের জিএসপি স্কিমের নির্ধারিত মেয়াদ ফুরিয়ে যায়। তারপর থেকে সকল দেশের জন্য জিএসপি সুবিধা দীর্ঘদিন বন্ধ থাকে। চলতি বছরের ২৯শে জুলাই থেকে আবারো ১২২টি দেশের জন্য নবায়ন করা হয়।

পোশাকশিল্পের কর্ম পরিবেশ আরো উন্নতি না করা পর্যন্ত বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে না বলে ইউএসটিআর-এর ওয়েবসাইটে আগেই বলা হয়েছিল। এ সুবিধা না পাওয়ায় বাংলাদেশের পোশাকখাত ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ জিএসপি সুবিধা পেয়ে এশিয়ার অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাজার দখল করে নিতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ